ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রোববার সকালে ৪৬ জন জেলেসহ চারটি ট্রলার অপহরণ করেছে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। ট্রলার মালিকদের কাছে ফোন করে ট্রলারপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে তারা।
অপহরণকারীরা রোববার রাতে মুক্তিপণের টাকা নিয়ে আসার শর্তে ১২ জন জেলেকে ছেড়ে দেয়। বাকি জেলেদের উদ্ধারের জন্য প্রায় এক কিলোমিটার এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর বরিশাল ও বরগুনা প্রতিনিধি জানান, রোববার সকালে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা ১২টি ট্রলারে ডাকাতি করে। এরপর ৪৬ জন জেলেসহ চারটি ট্রলার অপহরণ করে নিয়ে যায় তারা।
অপহৃত ট্রলারগুলো হচ্ছে
bdnews24