২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার বিতরণ নিশ্চিত করতে প্রতি জেলায় বাফার গুদাম হবে: কৃষি উপদেষ্টা

সার বিতরণ নিশ্চিত করতে প্রতিটি জেলায় বাফার গুদামে আপৎকালীন সার মজুদ রাখার ঘোষণা দিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম। রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

রাজশাহী, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সার বিতরণ নিশ্চিত করতে প্রতিটি জেলায় বাফার গুদামে আপৎকালীন সার মজুদ রাখার ঘোষণা দিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সি এস করিম। রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। কৃষি উপদেষ্টা বলেন, ইউনিয়ন পর্যায়ে গুদাম করে সার বিতরণ নিশ্চিতের ব্যবস্থা করা হবে। যে সব জেলায় গুদাম নেই সেখানে বিতরণের বিকল্প ব্যবস্থা নেবে সরকার। সার সংকট নিরসনে কাজ করার জন্য উপদেষ্টা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, দেশে এখন চার লাখ টন ইউরিয়া সার মজুত আছে, এই মুহূর্তে কোনো সংকট নেই। রাজশাহীর বিভাগীয় কমিশনার সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সচিব আব্দুল আজিজ, কৃষি বিভাগের মহাপরিচালক, ১৬ জেলার জেলা প্রশাসক, কৃষি, মৎস্য ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯১২ ঘ.