২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইবুনালে

ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলা দুটি শিগগিরই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ১০টি নতুন মামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলা দুটি শিগগিরই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ১০টি নতুন মামলা। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সভা শেষে স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলা প্রসঙ্গে তিনি বলেন, "এ ঘটনায় বিস্ফোরক আইন ও হত্যার অভিযোগে দুটি মামলা হয়েছে।" ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজারে নামাজ শেষে বেরিয়ে আসার সময় আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় ব্রিটিশ রাষ্ট্রদূত প্রাণে বেঁচে গেলেও এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হন তিনজন। স