২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্র"টি, অল্পের জন্য রক্ষা

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজ রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ২৫৩ জন যাত্রী নিয়ে অবতণের ঠিক আগে চাকা খুলতে সমস্যা হওয়ায় চট্টগ্রামের আকাশে আধঘণ্টা চক্কর দেওয়ার পর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

চট্টগ্রাম, ৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজ রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ২৫৩ জন যাত্রী নিয়ে অবতণের ঠিক আগে চাকা খুলতে সমস্যা হওয়ায় চট্টগ্রামের আকাশে আধঘণ্টা চক্কর দেওয়ার পর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। বাংলাদেশ বিমানের চট্টগ্রাম ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্মকর্তা শাহ আলম জানান, যান্ত্রিক ত্র"টির কারণে দুবাই থেকে আসা বিমানের বিজি-০৪৮ ফ্লাইটের অবতরণে সমস্যা দেখা দিয়েছিল। তবে পরে ২৫৩ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়। তিনি জানান, প্রাথমিক পরীক্ষার পর উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্র"টি ধরা পড়েছে। এ কারণে উড়োজাহাজটিকে আর ঢাকায় পাঠানো হয়নি। এই ফ্লাইটের ঢাকাগামী ৮৩ জন যাত্রীকে কুয়ালালামপুর থেকে আসা অন্য একটি ফ্লাইটে (বিজি-০৮৩) করে সন্ধ্যা সাতটায় ঢাকায় পাঠানো হবে। বিমান বন্দরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ল্যান্ড করার আগ মুহুর্তে উড়োজাহাজটির চাকা খোলার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পাইলট চট্টগ্রামের আকাশে প্রায় আধঘণ্টা চক্কর দেওয়ার পর চাকা খুলতে সক্ষম হলে বেলা পৌনে ২টার দিকে উড়োজাহাজটি ২৫৩ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র খান মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামে যে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্র"টি ধরা পড়েছে সেটি বিমানের নিজস্ব ডিসি-১০। যান্ত্রিক ত্র"টির কারণে উড়োজাহাজটি অনির্দিষ্টকালের জন্য বিকল (গ্রাউন্ডেড) হয়ে গেছে। প্রসঙ্গত, বিমানের বহরে পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ উড়োজাহাজ রয়েছে। ডিসি-১০ উড়োজাহাজগুলো অন্তত ২০ বছরের পুরনো। এয়ারবাসগুলো ১৯৯০ সালে সংগ্রহ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/বিআর/জেকে/১৭৪৮ ঘ.