২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের মজুদ পর্যাপ্ত: কৃষি উপদেষ্টা

কৃষি, বন ও পরিবেশ উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, দেশে সার সংকটের কথা শোনা গেলেও প্রকৃতপক্ষে এর সত্যতা নেই। সরকারের কাছে সারের পর্যাপ্ত মজুদ আছে। ৫০ কেজির প্রতি বস্তা সার ৩০০ টাকা ভর্তুক্তি দিয়ে কৃষকদের মাঝে সরবরাহ করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

খুলনা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কৃষি, বন ও পরিবেশ উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, দেশে সার সংকটের কথা শোনা গেলেও প্রকৃতপক্ষে এর সত্যতা নেই। সরকারের কাছে সারের পর্যাপ্ত মজুদ আছে। ৫০ কেজির প্রতি বস্তা সার ৩০০ টাকা ভর্তুক্তি দিয়ে কৃষকদের মাঝে সরবরাহ করছে সরকার। শুক্রবার বিকালে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা বিভাগীয় বৃক্ষমেলা ও জেলা ফলজ বৃক্ষরোপন মেলার উপদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদের কারণে বনবিভাগের দুর্নাম হয়েছে। অবশ্য এ দুর্নাম ঘোচাতে যেসব কর্মকর্তা সততার সঙ্গে কাজ করছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বনবিভাগ ও কৃষি স