২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে ২ কোটি ৩৬ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সরকারের ক্রয় ব্যবস্থাপনা উন্নয়নে ২ কোটি ৩৬ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ সরকারের ক্রয় সংক্রান্ত ব্যবস্থাপনা ও নজরদারি ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর)- সরকারের ক্রয় ব্যবস্থাপনা উন্নয়নে ২ কোটি ৩৬ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ সরকারের ক্রয় সংক্রান্ত ব্যবস্থাপনা ও নজরদারি ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। এই ঋণ বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৭৩৫ ঘ.