২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা ও পাইপগান উদ্ধার

খুলনা মহানগরীতে বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ১০টি বোমা ও একটি পাইপগান উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

খুলনা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--খুলনা মহানগরীতে বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ১০টি বোমা ও একটি পাইপগান উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে দৌলতপুর বাসস্ট্যান্ডের পাশের এক পত্রিকা বিক্রেতার কাঠের র‌্যাকের ভেতর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। এ ছাড়া শুক্রবার ভোরে খালিশপুরের বাস্তুহারা কলোনি থেকে উদ্ধার করা হয় পাইপগানটি। র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪০৯ ঘ.