২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ সাজা যাবজ্জীবন রেখে মাদক আইন সংশোধন হচ্ছে

সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ফজলুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক আইন সংশোধনের প্রস্তাবটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ আইনে মাদকদ্রব্য বহন, বিক্রি ও কাছে রাখার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিু দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। ফজলুর রহমান ভূঁইয়া আরো জানান, একটি প্রাথমিক খসড়া তৈরি করে অধিদপ্তরের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ফজলুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক আইন সংশোধনের প্রস্তাবটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ আইনে মাদকদ্রব্য বহন, বিক্রি ও কাছে রাখার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিু দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। ফজলুর রহমান ভূঁইয়া আরো জানান, একটি প্রাথমিক খসড়া তৈরি করে অধিদপ্তরের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাবগুলো মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত হলে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খসড়া প্রস্তাবটি নিয়ে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভাও হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত করতে আরো সময় লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সংশোধনীতে ইয়াবা, ফেনসিডিলসহ এ ধরনের মাদকদ্রব্য সর্বনিু পাঁচ গ্রাম বহন, বিক্রি বা সঙ্গে রাখার অভিযোগ প্রমাণিত হলে দুই থেকে পাঁচ বছর, মাদকের পরিমাণ পাঁচ থেকে ২৫ গ্রাম হলে শাস্তির মেয়াদ পাঁচ থেকে ১০ বছর এবং ২৫ গ্রাম বা তার বেশি মাদকের জন্য অভিযুক্তকে ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। বর্তমানে প্রচলিত আইনে এ ধরনের অপরাধের জন্য সর্বনিু ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে। মন্ত্রণালয়ে জমা দেওয়া খসড়ায় বিচারের অপেক্ষায় ঝুলে থাকা প্রায় ৩৫ হাজার মাদক আইনের মামলা দ্রুত নিষ্পত্তি ও নতুন মামলার দ্রুত বিচারের জন্য আলাদা আদালত প্রতিষ্ঠারও প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে আরো বলা হয়েছে, অনেক ক্ষেত্রে সামান্য অপরাধে অথবা আইন প্রয়োগকারী সংস্থার তথ্যগত ত্র"টির কারণে অনেক শিশুকে কারাগারে পাঠানো হচ্ছে। তাদেরকে সাধারণ অপরাধীদের সঙ্গেই কারাগারে রাখা হচ্ছে। এতে করে এসব শিশুর সংশোধন তো হচ্ছেই না, উল্টো শাস্তির মেয়াদ শেষে অপরাধী হিসেবে বেরিয়ে আসছে তারা। এ কারণে মাদক আইনে গ্রেপ্তার হওয়া শিশুদের কারাগারের পরিবর্তে সংশোধনী কেন্দ্রে পাঠানোর বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে এই খসড়ায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসি/জিএনএ/১৩৪৫ ঘ.