২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কৃষি ব্যাংকের তিন কর্মকর্তা বরখাস্ত

ঋণ বিতরণে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে কৃষি ব্যাংক জামালপুর আঞ্চলিক শাখার উপ মহাপরিচালকসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জামালপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঋণ বিতরণে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে কৃষি ব্যাংক জামালপুর আঞ্চলিক শাখার উপ মহাপরিচালকসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। জামালপুর আঞ্চলিক শাখার মুখ্য কর্মকর্তা(প্রিন্সিপাল অফিসার) মোতাহার আলী মিয়া জানান, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপ মহাপরিচালক আজগর আলী মিয়া, ইসলামপুর শাখার ব্যবস্থাপক আব্দুল মজিদ ও কর্মকর্তা লিয়াকত আলীকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, ২৬ জুন যৌথবাহিনী আজগর আলী মিয়াকে ঘুষের ৪৯ হাজার টাকাসহ তার কার্যালয় থেকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এদিকে, পুলিশ বুধবার গভীর রাতে মেলান্দহ বাজারে অভিযান চালিয়ে বিএনপি নেতা ও মেলান্দহ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার মিকরাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, একটি মদের আসর থেকে মিকরাইলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭১৪ ঘ.