যশোর, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেনাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুর রহমানকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে বেনাপোলে শামসুর রহমানের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার ভাগ্নে এমদাদুল হক বাবু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন।
একই বাসা থেকে শামসুর রহমানের ভাই পুতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানকেও আটক করা হয়েছে।
বিষয়টি নিয়ে বেনাপোল বন্দর থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, এ ধরনের একটি খবর শুনেছি। তবে দুপুর পর্যন্ত থানায় তাদের কাউকে হস্তান্তর করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪১ ঘ.
bdnews24