সিলেট, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিধান কুমার সাহাকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে বিধানকে সিলেটের এক নম্বর আমলি আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আবদুল হালিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছাড়াও জরুরি বিধিমালায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৯) সদস্যরা গত মঙ্গলবার রাতে বিধান সাহাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি জানান, বিধানকে নিয়ে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং জরুরি বিধিমালায় আরেকটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১১৬ ঘ.
bdnews24