ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজার আগে দ্রব্যমুল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিডিআরের নেতৃত্বে ঢাকায় ৬টি পাইকারি বাজার এবং ৫০টি খুচরা বাজার খুলতে যাচ্ছে সরকার।
বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, "'বাজারগুলো চালু হলে মুল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।"
উপদেষ্টা জানান, ৬টির মধ্যে উত্তরায় দুটি, গাবতলীতে একটি, যাত্রাবাড়ীতে দুটি এবং শহীদবাজারে একটি পাইকারি বাজার হবে।
সেমি পাকা এই বাজারগুলো ওইসব এলাকার সরকারি ফাঁকা জায়গায় স্থাপন করা হবে।
বাজারের নিয়ন্ত্রণে বিডিআর থাকায় ইচ্ছামতো কেউ দাম নিতে পারবেনা বলে মনে করেন উপদেষ্টা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরবি/জিএনএ/১৬১৫ ঘ.
bdnews24