পঞ্চগড়, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ লেনদেনের অভিযোগে বোদা উপজেলা কৃষক লীগ সভাপতি ও ঝলই শালশিড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জোহাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার গ্রেপ্তারের পর তাকে পুলিশে তুলে দেওয়া হয়। বুধবার সামছুজ্জোহাকে জেলার আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চার হাজার টাকা ঘুষ লেনদেনের সময় যৌথবাহিনী সামছুজ্জোহাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24