বাগেরহাট, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উপকূল রক্ষী বাহিনীর পশ্চিম জোনের সদস্যরা মঙ্গলবার গভীর রাতে সুন্দরবন এলাকায় বনদস্যুদের ফেলে যাওয়া একটি ট্রলার তল্লাশি করে সাত রাউন্ড বন্দুকের গুলি ও দুই হাজার মিটার জাল উদ্ধার করেছে।
সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় শিবসা নদী থেকে ট্রলারসহ এই গুলি ও জাল উদ্ধার করা হয়। অবশ্য বনদস্যুদের আটক করা যায়নি।
মংলায় উপকূল রক্ষী বাহিনীর পশ্চিম জোনের কমান্ডার অপারেশন কাজী নজরুল ইসলাম জানান, নিয়মিত টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি চ্যালেঞ্জ করলে আরোহীরা মান্দারবাড়ি এলাকায় ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ওই গুলি ও জাল উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫১৭ ঘ.
bdnews24