চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত কারাবন্দী তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো: শহীদুল্লাহ (৫৪) বুধবার সকালে মারা গেছেন।
চট্টগ্রাম কারাগারের সুপার বজলুল রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে শহীদুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বজলুল রশিদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিজয় টেলিভিশন চ্যানেল পরচিালনার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগে গত ২৭ মে দুর্নীতি দমন কমিশন শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে ৭ জুন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
২৬ জুন সন্ধ্যায় যৌথবাহিনী তাকে আটক করে এবং ২৭ জুন তাকে চট্টগ্রাম কারাগারে পাঠায় আদালত। ৩০ জুন তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে সাতটায তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/জিএনএ/১১১০ ঘ.
bdnews24