২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গভবনে এ সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট বিষয়সমূহ রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাবাহিনীর উন্নয়নে তিনি রাষ্ট্রপতি ও সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের অব্যাহত সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সেনাপ্রধানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. আমিনুল করিম এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/১৯৪৩ ঘ.