ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় সাক্ষ্য নেয়া শেষ হয়েছে। আগামী রোববার আসামীরা ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে জবানবন্দী দেবেন।
মঙ্গলবার বিশেষ জজ আদালত--৪ এর বিচারক বেগম শামসুন নাহারের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা ও নারায়নগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক বেনজির আহমেদ। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী রোববার দিন ধার্য করেন।
গত ৩০ মে মামলার আভিযোগ গঠনের পর ৪ জুন থেকে সাক্ষ্য শুরু হয়। এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
২৯ জানুয়ারি ফতুল্লার আফসার অয়েল মিলের ঘাট থেকে আবুল খায়ের গ্র"পের আমদানি করা পঁচা গম বোঝাই পাঁচটি জাহাজ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এরপর ৩১ জানুয়ারি আবুল খায়ের গ্র"পের এক কর্মকর্তাকে অভিযোগ থেকে বাদ দেওয়ার বিনিময়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফতুল্ল
bdnews24