সাতক্ষীরা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামে মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বোমা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন।
সূত্র জানিয়েছে, ভোরের দিকে ইন্দ্রনগর গ্রামের শাহাদাত আলীর বাড়িতে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ২টি পাইপগান, ১টি বিদেশী বন্দুক, ১০টি বোমা ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর ইসলাম বলেছেন, "ঘটনাটি শুনেছি, তবে র্যাবের পক্ষ থেকে আমাদের এখনো অবহিত করা হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১৭৪৩ ঘ.
bdnews24