২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ৩ জলদস্যু গ্রেপ্তার

হাতিয়া উপজেলার তমরদ্দি আজমার খাল থেকে রোববার গভীর রাতে বেচু (২৩), হেলাল (২৫) ও অলি হোসেন (১৮) নামে তিন জলদস্যুকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

নোয়াখালী, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাতিয়া উপজেলার তমরদ্দি আজমার খাল থেকে রোববার গভীর রাতে বেচু (২৩), হেলাল (২৫) ও অলি হোসেন (১৮) নামে তিন জলদস্যুকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনগণ। এসময় তাদের কাছ থেকে ১টি বন্দুক, ১২ টি রামদা ও ১টি মাছ ধরার নৌকা উদ্ধার করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৩ জলদস্যুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৬১০ ঘ.