২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনা কমান্ডার সিলেটে গ্রেপ্তার

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনার আঞ্চলিক কমান্ডার আবদুর রহমানকে রোববার সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে দুই পুলিশসহ ১২টি হত্যা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 06:22 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনার আঞ্চলিক কমান্ডার আবদুর রহমানকে রোববার সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে দুই পুলিশসহ ১২টি হত্যা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ । বিয়নীবাজার থানার উপ--পরিদর্শক ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে খুলনা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার বিয়ানীবাজার পৌঁছায়। রোববার দুপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় দাসগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, প্রায় চার-পাঁচ মাস ধরে আবদুর রহমান খুদে ব্যবসায়ী পরিচয়ে বিয়ানীবাজারে আত্মগোপন করেছিল। খুলনা গোয়েন্দা পুলিশের দলটি তাকে খুলনা নিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১৪ ঘ.