২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেস ক্লাবে শুরু হয়েছে মধু মেলা

মধুভরা ফলের মাসে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে মধু মেলা। মেলায় পাওয়া যাচ্ছে সুন্দরবনের মধুসহ নানান জাতের মধু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মধুভরা ফলের মাসে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে মধু মেলা। মেলায় পাওয়া যাচ্ছে সুন্দরবনের মধুসহ নানান জাতের মধু। বাংলাদেশ এপিকালচার এসোসিয়েশন (বিএএ) আয়োজিত এ মেলা রোববার থেকে শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার অব্দি, প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলায় ২৪ টি স্টলে ২০ টি প্রতিষ্ঠান তাদের নিজস্ব উৎপাদিত মধু নিয়ে হাজির হয়েছে। মেলা উপলক্ষে আয়োজক কমিটি সোমবার বিকেল ৩ টায় মৌ চাষ ও মধু নিয়ে আলোচনা সভার আয়োজন করে। মেলা আয়োজক কমিটির প্রধান ও বিএএ এর সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশনের কৃষকরা বছরে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেট্রিকটন মধু বছরে উৎপাদন করে। দেশের উৎপাদিত এই মধু জনগণের সামনে তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন।" তিনি বলেন, "আমাদের দেশীয় মধুর প্রতি ক্রেতাদের বিশ্বাস কম। ক্রেতারা ভারতের ২৫০ গ্রামের মধু ১৩০ টাকায় কিনলেও দেশে উৎপাদিত একই পরিমাণ মধু ৭০ টাকা দিয়ে কিনতে চায়না। অথচ তাদের চেয়ে আমাদের উৎপাদিত মধু অনেক উন্নতমানের এবং বৈচিত্রময়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআইআর/১৮২৬ ঘ