২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৮ জন উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারকালে নারী, পুরুষ ও শিশুসহ আট জনকে উদ্ধার করেছে বিডিআর। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে ভোমরা সীমান্ত পথে পাচারকালে তাদের উদ্ধার করা হয়। তাদের সবাইকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সাতক্ষীরা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারকালে নারী, পুরুষ ও শিশুসহ আট জনকে উদ্ধার করেছে বিডিআর। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে ভোমরা সীমান্ত পথে পাচারকালে তাদের উদ্ধার করা হয়। তাদের সবাইকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। তবে পাচারকারী দালালদের গ্রেপ্তার করা যায়নি। উদ্ধারকৃতরা হলেন, হরিমোহন, সুমি দাস, জোছনা রানী, কাকলিবালা, পরিবালা, জরা এবং শিশু উর্মি ও রেশমা। এদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তারা জানায়, কাজ দেওয়ার কথা বলে তাদের সাতক্ষীরায় এনে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তাদের কাছ থেকে দালালরা সর্বস্ব কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৫ ঘ.