২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জামায়াত সাংসদ আবদুল্লাহ তাহেরের বিরুদ্ধে দুটি মামলাা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি মামলা হয়েছে। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। মামলা দুটি শনিবার সকালে দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে চৌদ্দগ্রাম থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

কুমিল্লা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুটি মামলা হয়েছে। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। মামলা দুটি শনিবার সকালে দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে চৌদ্দগ্রাম থানা। দুই মামলায়ই সাবেক সাংসদ ও তার ছোটো ভাই ইকরামুল হক হারুনকে আসামী করা হয়েছে। যে আইনে মামলা দুটি করা হয়েছে তার ধারা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতি দমন কমিশনে পাঠানোর বিধান থাকায় মামলাগুলোর নথিপত্র কমিশনের কুমিল্লা কার্যালয়ে পাঠানো হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নিজাম উদ্দিন। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে ভুয়া প্রকল্প কমিটি তৈরি করে আবদুল্লাহ তাহের অপর আসামীদের নিয়ে সরকারি টাকা ও চাল আত্মসাত করেছেন বলে এজাহার দুটিতে অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর খায়রুল আলমের দায়ের করা মামলায় নগদ টাকা ও চালসহ ৯৩ হাজার টাকার মালামাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামী করা হয়েছে ১২ জনকে। একই অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেনের দায়ের করা মামলায় আসামী করা হয়েছে ২৯ জনকে। এ মামলায় নগদ টাকা ও চালসহ ১ লাখ ৭৫ হাজার টাকার মালামাল আত্মসাতের অভিযোগ আনা হয়। সাবেক সাংসদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে এর আগে চৌদ্দগ্রাম থানায় দুটি চাঁদাবাজির মামলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৬ ঘ.