২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা চেম্বারের সভাপতি বিএনপি নেতা মোর্ত্তজা গ্রেপ্তার

দুটি পাসপোর্ট রাখার অভিযোগে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজাকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 02:54 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

খুলনা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুটি পাসপোর্ট রাখার অভিযোগে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজাকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা সদর থানার উপ-পরিদর্শক জামিল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর ভৈরব নদীর হাসপাতালঘাট এলাকায় মোর্ত্তজার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে খুলনা সদর থানায় নিয়ে আসা হয়। মোর্ত্তজাকে শনিবার আদালতে হাজির করা হবে বলে জানান তিনি। সাহারুজ্জামান মোর্ত্তজা খুলনা চেম্বারের পক্ষ থেকে পাকিস্তান সফর শেষে গত ২৭ জুন দেশে ফেরেন। নিজের নামে দুটি পাসপোর্ট রাখার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওইদিনই তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। উপ-পরিদর্শক শিবু দত্ত বাদি হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২০৪৪ ঘ.