২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৯ দফা প্রস্তাব

রাজধানীর জলাবদ্ধতা সমস্যা দূর করতে ৯ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'ঢাকা মহানগরীর জলাবদ্ধতা সমস্যা ও সমাধান' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জলাবদ্ধতা সমস্যা দূর করতে ৯ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'ঢাকা মহানগরীর জলাবদ্ধতা সমস্যা ও সমাধান' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবে অবৈধভাবে দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করে পুনঃখনন, রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ, নিয়মিত ড্রেন পরিস্কার, স্লুইস গেট ও পাম্প হাউসগুলো মেরামতের মাধ্যমে কার্যকর করা, বন্যা ও জলাবদ্ধতা মোকাবেলায় একটি স্থায়ী উদ্ধরকর্মী দল গঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন নিয়ে জাতীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। এতে তিনি ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহার, জলাবদ্ধতা দূর করা, সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করাসহ পানি দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার অহ্বান জানান। অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী, শফিউদ্দিন সরকার, প্রকৌশলী এনামুল হক ও সংগঠনের আহবায়ক আবু নাসের খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৬৪৭ ঘ.