ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শুক্রবার দুপুর ১২ টার দিকে ভারতের পুরীর কাছাকাছি উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থল নিুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উড়িষ্যা ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে।
তবে ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিুচাপটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাষে উল্লেখ করা হয়েছে।
দুপুর বারোটায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ র্প্বূাভাষে বলা হয়, নিম্নচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে এবং বন্দরগুলোর ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে। এ কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জেকে/১৬১১ ঘ.
bdnews24