রাজশাহী, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেএমবি সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বাগমারার কোয়ালীপাড়া গ্রামে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার।
তিনি বলেন, "জাহাঙ্গীর দীর্ঘদিন ধরেই পালিয়ে ছিল। তার বাড়ি ফেরার খবর গোপন সূত্রে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।"
জাহাঙ্গীরের বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা ও বাগমারা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে গোলাম সারোয়ার জানান।
শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/
bdnews24