২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুলুর বিরুদ্ধে প্রতারণার মামলা

সাবেক ভূমি উপমন্ত্রী এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 08:03 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক ভূমি উপমন্ত্রী এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। ভূয়া তথ্য দিয়ে রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আব্দুল্লাহ আল বাকি বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে রাজধানীর মতিঝিল এবং বনানীতে দুটি প্লট বরাদ্দ নেন। এ ব্যাপারে সিআইডি দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা করেছে। মামলার তদন্ত শুরু হয়েছে বলে আসাদুজ্জামান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১৫৫ ঘ.