ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুর-৩ আসনের সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেলের আড়াই কোটি টাকা দামের পোর্শে গাড়ি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে র্যাব-৩ এর একটি দল বারিধারায় ইলিয়াস সিদ্দিকী নামের এক ব্যাবসায়ীর বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি (ঢাকা মেট্রো-৪৫৫/অ) উদ্ধার করে।
বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান, জার্মানির তৈরি বিলাসবহুল এই গাড়িটির দাম প্রায় আড়াই কোটি টাকা।
বাড্ডা থানার উপ-পরিদর্শক শামসুদ্দোহা জানান, সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩২৪ ঘ.
bdnews24