২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোড়ানে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর গোড়ানের একটি বাসা থেকে পুলিশ বৃহস্পতিবার ভোরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসমা আক্তার স্বপ্না (২৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। স্বপ্নার স্বামী মোহাম্মদ মুন্নাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 10:14 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গোড়ানের একটি বাসা থেকে পুলিশ বৃহস্পতিবার ভোরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসমা আক্তার স্বপ্না (২৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। স্বপ্নার স্বামী মোহাম্মদ মুন্নাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্বপ্নার বাবা আব্দুর রশীদ জানান, নিহতের স্বামী মোহাম্মদ মুন্না একজন মাছ ব্যবসায়ী। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তারা ৯৬/১ পূর্বগোড়ান খিলগাঁওয়ে থাকতেন। তার ধারণা, বুধবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে স্বপ্না আত্মহত্যা করে থাকতে পারে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রাফাত আরা সুলতানা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে খিলগাঁও থানা পুলিশ পূর্বগোড়ানের ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। পরে লাশ মর্গে পাঠানো হয়। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যার সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এএল/এসি/১৬০৯ ঘ.