২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারডেমে চিকিৎসক ধর্মঘটে দুদিনের বিরতি

ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে (বারডেম) চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ চিকিৎসক তাদের চাকরি স্থায়ী করার দাবিতে পালনরত টানা ধর্মঘট দুদিনের জন্য স্থগিত করেছেন। চিকিৎসকরা বলছেন, ৩০ জুন শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ডায়ারেটিক সমিতির জাতীয় সম্মেলনে দাবি পূরণ না হলে তারা আবার আন্দোলনে যাবেন। বৃহস্পতিবার দুপুরে দাবি পূরণের সময়সীমা নিয়ে কর্তৃপক্ষ প্রতিশ্র"তি দেওয়ার পর চিকিৎসকরা ধর্মঘট শনিবার পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন। ধর্মঘটী চিকিৎসকরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালের মিলনায়তনে এক বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 08:57 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকস)-- ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে (বারডেম) চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ চিকিৎসক তাদের চাকরি স্থায়ী করার দাবিতে পালনরত টানা ধর্মঘট দুদিনের জন্য স্থগিত করেছেন। চিকিৎসকরা বলছেন, ৩০ জুন শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ডায়ারেটিক সমিতির জাতীয় সম্মেলনে দাবি পূরণ না হলে তারা আবার আন্দোলনে যাবেন। বৃহস্পতিবার দুপুরে দাবি পূরণের সময়সীমা নিয়ে কর্তৃপক্ষ প্রতিশ্র"তি দেওয়ার পর চিকিৎসকরা ধর্মঘট শনিবার পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন। ধর্মঘটী চিকিৎসকরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালের মিলনায়তনে এক বৈঠক করেন। এ সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালের ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক অধ্যাপক নাজমুন নাহার, অধ্যাপিকা মেজর লায়লা আরজু মান্দ বানু ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এসকে মান্নাফ পৌনে ১১টায় ধর্মঘটী চিকিৎসকদের দাবি পূরণের জন্য ৩০ তারিখ পর্যন্ত সময় চেয়ে বলেন, ডায়াবেটিক সমিতির জাতীয় সম্মেলনে তাদের দাবি মানা না হলে তারাও একাত্ব হয়ে আন্দোলনে নামবেন। ৩০ জুন সন্ধ্যায় ডায়েবেটিক সমিতির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তারা জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান দেশের বাইরে আছেন। তাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা এ সময় দাবি পূরণের সময়সীমার ব্যাপারে লিখিত প্রতিশ্র"তি দাবি করেন। ধর্মঘটী চিকিৎসকরা ১২টায় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে কতদিনের মধ্যে দাবি মানা হবে তার সময়সীমা জানাতে অনুরোধ করে। দুপুর ২টায় কর্তৃপক্ষের কাছ থেকে ডায়াবেটিক সমিতির জাতীয় সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে এমন প্রতিশ্র"তি পাওয়ার পর ধর্মঘট স্থগিত করা হয়। এসময় চিকিৎসকরা ঘোষণা দেন যদি ৩০ জুন জাতীয় কাউন্সিলে তাদের দাবি না মানা হয় তবে ১ জুলাই থেকে লাগাতার ধর্মঘটে যাবেন তারা। এসময় রোগীদের ভোগান্তির জন্য তারা দায়ী হবেন না। বারডেম হাসপাতালের অভ্যন্তরীন বিভাগের মেডিক্যাল অফিসার, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার ও বিশেষজ্ঞ মিলিয়ে প্রায় সাড়ে ৩০০ জন চিকিৎসক রয়েছেন। এরা সবাই চুক্তিতে নিয়োগপ্রাপ্ত। এদের মধ্যে মেডিক্যাল অফিসার, সহকারী রেজিস্ট্রার ও রেজিস্ট্রাররা চারদিন কর্মবিরতি পালন করেছেন। বারডেমেরে বহির্বিভাগের চিকিৎসকরা সবাই স্থায়ী নিয়োগপ্রাপ্ত। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রায় তিনশ' চিকিৎসক তাদের চাকরি স্থায়ী করা অথবা চুক্তির মেয়াদ বাড়ানোর দাবিতে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে। ১৯৯৬ সাল থেকে বারডেম হাসপাতালের চিকিৎসকদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর পরপর নবায়ন করা হয়। কিন্তু কর্তৃপক্ষ এবার চুক্তির মেয়াদ বাড়াবে না এমন সিদ্ধান্ত নিলে ২৫ জুন সোমবার সকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। এ ধর্মঘটে চারদিন ধরে এমন দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসাধীন রোগীদের। এ সময় জটিল রোগে আক্রান্ত হয়ে দেশের দূরদূরান্ত থেকে আসা রোগীরা ফিরে যান। অভ্যন্তরীণ বিভাগে রোগী ভর্তি করা হচ্ছে না। তবে বৃহস্পতিবার দুুপুর পর্যন্ত জরুরি বিভাগ থেকে মাত্র দুজন রোগী অভ্যন্তরীন বিভাগে ভর্তি হয়েছেন। মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসকের কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ছয়শ' শয্যার এ হাসপাতালে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৮৮টি বেড খালি রয়েছে। ২৫ তারিখ থেকে হাসপাতালের অভ্যন্তরীন বিভাগে রোগী ভর্তি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত জরুরি বিভাগ থেকে দুই জন রোগী অভ্যন্তরীন বিভাগে ভর্তি হয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচএস/জিএনএ/১৪৪০ ঘ.