২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় 'চরমপন্থি' সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারার কোনাবাড়িয়া গ্রামে থেকে বুধবার রাতে পুলিশ নিষিদ্ধ ঘোষিত পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য নুরু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 05:09 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

রাজশাহী, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজশাহীর বাগমারার কোনাবাড়িয়া গ্রামে থেকে বুধবার রাতে পুলিশ নিষিদ্ধ ঘোষিত পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য নুরু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারেয়ার জানান, দীর্ঘদিন পালিয়ে থাকার পর বুধবার ওই চরমপন্থি সদস্য বাড়ি এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল