ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- "সাংবাদিকবান্ধব দাবিদার এ সরকারের আমলেও গণমাধ্যমের ওপর আরোপ করা হয়েছে প্রেস অ্যাডভাইস, খবরাখবর ছাপা না ছাপার আদেশ-নির্দেশ।"
বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কথা বলেন।
২৭ জুন সাংবাদিক মোনাজাতউদ্দিনের ৬২ তম জন্মবার্ষিকী। প্রতি বছরের মতো এবারো মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ তার জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতার আয়োজন করেছিল। এবার অধ্যাপক সালাম "বাংলা-ভারতে সাংবাদিকতা ও সংবাদপত্র: নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে বেড়ে উঠা" শীর্ষক স্মারক বক্তব্য পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ত্রাণের বিস্কুট খাওয়ানো হচ্ছে ঘোড়াকে, পাহাড় কেটে মানুষকে বানানো হচ্ছে লাশ, খুলনায় বেতন পাচ্ছেন না শ্রমিকরা। বেতন চাইতে গিয়ে লাশ হয়ে ফিরে আসছেন। দেশে হচ্ছেটা কী, বলুনতো? আমাদের দরকার মোনাজাত উদ্দিনের মতো সাংবাদিক। কবে পাবো, কোথায় ও কীভাবে পাবো তা জানি না।
অধ্যাপক সালাম ভারতীয় উপমহাদেশ, পূর্ব পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশে সাংবাদিকতার বিকাশ ও নানা চড়াই-উৎরাইয়ের কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে মানুষের বাক-স্বাধীনতার কথা বলা হলেও নানা সময়ে সাংবাদিক ও সংবাদপত্র স্বাধীন মত প্রকাশে বাধা পেয়েছে। তিনি বলেন, জেনারেল এরশাদের আমলে পত্রিকাগুলোকে প্রেসনোট, প্রেস অ্যাডভাইস, টেলিফোন নির্দেশনার আলোকে অনেক কাজ করতে হয়েছে। যত দূর জানা যায়, তার সময়ে পত্রিকা অফিসগুলোতে তিন হাজারেরও বেশি নির্দেশনা পাঠানো হয়েছিল।
অধ্যাপক আবদুস সালাম বলেন, "আমরা সবসময় দেখতে চাইবো সাংবাদিকতা এগিয়ে যাবে তার পেশাগত ধার অক্ষুণ
bdnews24