২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নাজির আহম্মেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 07:39 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নাজির আহম্মেদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার সকাল সাড়ে ১১টার শহরের পশ্চিম মেড্ডায় থানা সেটেলমেন্ট কার্যালয়ে ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ। তিনি জানান, নাজির আহম্মেদ শহরের পাইকপাড়া এলাকার আবরার হোসেন মানিক মিয়ার কাছ থেকে ভূমি সংক্রান্ত কাগজপত্র ঠিক করার কথা বলে ৮ হাজার টাকা ঘুষ দাবি করেন। বুধবার ওই টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪০ ঘ.