২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার তিন পাট কলে ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই

খুলনার শিল্পাঞ্চলে আবারও শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) নির্দেশে ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার জুট মিলে ৫৬২ জন শ্রমিক ছাঁটাই করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:15 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

খুলনা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার শিল্পাঞ্চলে আবারও শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) নির্দেশে ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার জুট মিলে ৫৬২ জন শ্রমিক ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের নোটিশ তিনটি পাটকলের গেটে সোমবার রাতে টানিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে ছাঁটাই করা হলো। পর্যাপ্ত কাজ না থাকা, প্রয়োজনের তুলনায় বেশি শ্রমিক থাকা, আর্থিক সমস্যাসহ নানা কারণে ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক এ ছাঁটাই করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। প্লাটিনাম ও স্টারের প্রকল্প প্রধান বনি ইসরাইল শেলী ও জাহাঙ্গীর আলম জানান, ক্রিসেন্টের ৩৫৫, প্লাটিনামের ১২১ এবং স্টারের ৮৬ শ্রমিককে ছাঁটাই নোটিশ দেওয়া হয়েছে। এর আগে ৪ ও ৫ জুন ক্রিসেন্ট জুট মিলে ২৯০ জন, প্লাটিনামে ২১৬ জন, স্টার জুট মিলে ২৪৫ জন, আলীম জুট মিলে ৯৪ জন এবং ইস্টার্ন জুট মিলে ২১৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৩ ঘ.