ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপির মতো আওয়ামী লীগের তথাকথিত সংস্কার পন্থী নেতারা দলীয় ফোরামে উপস্থাপনের আগেই প্রচার মাধ্যমের কাছে তাদের প্রস্তাব জানাতে পারেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানান।
তিনি বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, "আমাদের সংস্কার প্রস্তাবও তৈরি হচ্ছে। আমরা চিন্তাভাবনা করছি, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে দেরি হলে আমরাও প্রচার মাধ্যমের কাছে সংস্কার প্রস্তাব তুলে ধরব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/জিএনএ/১৭৪৯ ঘ.
bdnews24