২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ সমিতিতে টাকা জমার সময় বাড়ানো হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমূখী সমবায় সমিতির সদস্যপদের জন্য মনোনীত আবেদনকারীদের এককালীন চার হাজার টাকা জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমূখী সমবায় সমিতির সদস্যপদের জন্য মনোনীত আবেদনকারীদের এককালীন চার হাজার টাকা জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মনোনীত আবেদনকারীদের ১০ জুলাইয়ের মধ্যে সমিতির ব্যাংক হিসাবে (হিসাব নম্বর ৯৬০৪-২, অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা) নির্ধারিত টাকা জমা দিতে হবে। এর আগে টাকা জমা দেওয়ার জন্য ঘোষিত সময়সীমা সোমবার শেষ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২২৫২ ঘ.