২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন উপজেলায় দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্ধ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন উপজেলার জন্য এক লাখ ৫২ হাজার ৬৩০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্ধ করেছে। সোমবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন উপজেলার জন্য এক লাখ ৫২ হাজার ৬৩০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্ধ করেছে। সোমবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। করপোরেশন সোমবার বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার কারখানা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। বরাদ্ধপত্রের অনুলিপি বিভিন্ন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। উপজেলার সার ডিলারদের মাধ্যমে আগামী ১ জলাই থেকে সার উত্তোলন করে কৃষকদের মধ্যে বিতরণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিসিআইসি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করেছে। এছাড়া বিসিআইসি জেলা সার ও বীজ বিতরণ মনিটরিং কমিটির প্রতি সার উত্তোলন, পরিবহন ও বিতরণ কার্যক্রম নজরদারি করারও আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/২০৪৭ ঘ.