ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মো. এরশাদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল টেলিফোন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার সাক্ষ্য নেওয়ার তারিখ আবার পিছিয়েছে। আগামী ৮ জুন মামলার নতুন তারিখ ধার্য করা হয়েছে।
মামলার সাক্ষীর সোমবার আদালতে হাজির না হওয়ায় ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে সকাল ১০টার দিকে এরশাদ আদালতে উপস্থিত হন।
৮৯টি উপজেলায় ডিজিটাল টেলিফোন লাইন স্থাপনে দুর্নীতির অভিযোগে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর তখনকার দুর্নীতি দমন ব্যুারোর কর্মকর্তা উপন্দ্রে চন্দ্র দাস তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
১৯৯৬ সালের ১৩ নভেম্বর ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম হাবিবুর রহমানের আদালত থেকে এরশাদ এ মামলায় জামিন পান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/এমএইচবি/১৮১৬ ঘ.
bdnews24