ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন আসাদ এভিনিউ ও লালমাটিয়া নিউ কলোনি এলাকায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩০০ টেলিফোন বন্ধ থাকবে।
রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
বিবরণীতে বলা হয়, নতুন ক্যাবিনেট ও নতুন কেব্লের মাধ্যমে উন্নত টেলিফোন সেবা দেওয়ার জন্য কেবল প্রতিস্থাপনের কাজ করা হবে। সে কারণে ৩০০ টেলিফোন সাময়িক বন্ধ থাকবে।
বৃহস্পতিবারের মধ্যে সব টেলিফোন পুনরায় চালু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/০০৩৭ ঘ.
bdnews24