চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কাস্টমসের প্রিভেন্টিভ অফিসার দীপেন চন্দ্র পালকে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আরও ১০ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন প্রিন্সিপাল কর্মকর্তা শামসুল করিম, কেফায়েত উল্লাহ ও আবুল কালাম লস্কর; এপ্রাইজার মুজিবুর রহমান, মামুনুর রশীদ, মোজাম্মেল হক ও নবীর উদ্দিন এবং বন্ড পরিদর্শক মোজাম্মেল হোসেন, খোরশেদ আলম ও মাহমুদুল হক সেলিম।
কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন জানান, স
bdnews24