চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার সকালে নুর আলম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক জহির আহমেদ জানান, শনিবার সকালে কুঞ্জছায়া আবাসিক এলাকার কাছে গভীর নলকূপ বসানোর কাজ করার সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয় নূর আলম সহ দুই শ্রমিক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।
আহত অপর শ্রমিক মো. ইউসুফ চমেক হাসপাতালে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24