ফরিদপুর, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাঙ্গা উপজেলায় দুই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মোবাইল ফোনে দেওয়া ওই হুমকির পরিপ্রেক্ষিতে উভয় সাংবাদিকই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
দৈনিক সংবাদ এর ভাঙ্গা প্রতিনিধি দিলীপ দাস জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মোবাইলে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
একই নম্বর থেকে প্রায় একই সময়ে হত্যার হুমকি পান দৈনিক প্রথম আলো এর ভাঙ্গা অজয় দাস। তিনি জানান, দুপুর ১টার দিকেও তাকে অন্য একটি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হরে ভাঙ্গা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নরেশ কর্মকার জানান, ওই নম্বর দুটির মালিককে শনাক্ত করতে মোবাইল কোম্পানির প্রধান কার্যালয়ে বার্তা পাঠানো হয়েছে। অপরাধীকে ধরতে আমরা নিজেরাও তৎপর রয়েছি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24