২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে মাদকবিরোধী শোভাযাত্রা

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার শহরে মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

কিশোরগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসনের আয়োজনে শনিবার শহরে মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক সুলতান আহমদ, চিত্রনায়ক ও 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং মাদক বিরোধী আন্দোলনের সংগঠক ডা. অরূপ রতন চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও সামাজিক সাংস্কৃতি সংগঠন অংশ নেয়। শোভাযাত্রা শেষে দুপুরে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, পৌর চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মিয়া, সিভিল সার্জন ডা. সাইজ উদ্দিন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনওয়াজ দিলরুবা খান, প্রেসক্লাব সভাপতি রুহুল কুদ্দুস সেলিম, প্রমুখ। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন রফিকুল আলম, আবিদা সুলতানা, পথিক নবী, রিংকুসহ স্থানীয় শিল্পীরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৮ ঘ.