চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিলফোর ডটকম)-- নগরীর উপকণ্ঠে চৌধুরীহাট এলাকায় শুক্রবার সকালে এক তরুণীর বাক্সবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, চৌধুরীহাটের আয়োজন ক্লাবের পেছনে একটি ব্রিফকেসে ভরা লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তখন পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রহমান। তার ধারণা, বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশটি সেখানে রেখে যাওয়া হয়।
নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/১৮১৮ ঘ.
bdnews24