২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে তিনটি লাশ উদ্ধার

মোরেলগঞ্জ ও মংলা থেকে বৃহস্পতিবার তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন ট্রলার চালক জাহিদুল ইসলাম (২০), কাঠমিস্ত্রি আলমগীর শেখ (৩৫) ও ইয়াকুব আলী মোছাল্লী (৮০)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বাগেরহাট, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মোরেলগঞ্জ ও মংলা থেকে বৃহস্পতিবার তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন ট্রলার চালক জাহিদুল ইসলাম (২০), কাঠমিস্ত্রি আলমগীর শেখ (৩৫) ও ইয়াকুব আলী মোছাল্লী (৮০)। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, বৃহস্পতিবার দেবরাজ গ্রাম সংলগ্ন পানগুছি নদী থেকে জাহিদুলের লাশ উদ্ধার করা হয়। তিনি বাদশারহাট গ্রামের আউয়াল ফরাজীর ছেলে। সোমবার সন্ধ্যায় ছাপড়াখালি যাওয়ার কথা বলে কতিপয় সন্ত্রাসী মোরেলগঞ্জ খেয়াঘাট থেকে জাহিদুলের ট্রলারটি ভাড়া করে। পথে জাহিদুল ও তার সাথে থাকা রুবেল (১৮) নামের অপর এক যুবককে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে নদীতে ফেলে ট্রলার নিয়ে চলে যায়। ওইরাতে স্থানীয় জেলেরা রুবেলকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে জাহিদুলের খোঁজ মেলেনি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জের সানকিভাঙা গ্রামের একটি করাত কলে বিধে নিহত হয়েছেন কাঠমিস্ত্রি আলমগীর শেখ। তিনি বড়বাদুয়া গ্রামের আসমত আলী শেখের ছেলে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসের উদ্দিন জানান, দিগরাজ গ্রামের একটি চিংড়ি ঘের থেকে বৃহস্পতিবার দুপুরে ইয়াকুব আলীর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকেই ওই বৃদ্ধ নিখোঁজ ছিলেন। তিনটি লাশেরই ময়না তদন্ত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬৫৬ ঘ.