২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির কর ৩০ শতাংশ বাড়িয়ে বাজেট প্রস্তাব করেছে বাগেরহাট পৌরসভা

প্রায় পাঁচ হাজার গ্রাহককে পানি সঙ্কটে রেখেই পানির কর শতকরা ৩০ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে বাগেরহাট পৌরসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বাগেরহাট, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় পাঁচ হাজার গ্রাহককে পানি সঙ্কটে রেখেই পানির কর শতকরা ৩০ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে বাগেরহাট পৌরসভা। বৃহস্পতিবার পানি সরবরাহ প্রকল্পের আওতায় সম্ভাব্য প্রাথমিক বরাদ্দ ১০ কোটি টাকা ধরে ২০০৭-০৮ অর্থবছরের জন্য মোট ১৬ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকার বাজেট প্রস্তাব করেন পৌরসভার চেয়ারম্যান খান হাবিবুর রহমান। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয় ৩ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৯৫ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয় ৩৯ লাখ ৪৭ হাজার ৯৫ টাকা। উন্নয়ন ব্যয় দেখানো হয় ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার ৭৮৫ টাকা এবং উন্নয়ন উদ্বৃত্ত ১৭ হাজার ৯৫ টাকা। পৌর চেয়ারম্যান একই সঙ্গে ২০০৬-০৭ অর্থ বছরের ৫ কোটি ১৭ লাখ ১২ হাজার ৯ টাকার সংশোধিত বাজেটও উত্থাপন করেন। পৌরসভা সূত্র জানায়, সরবরাহ পাইপের মাপের উপর ভিত্তি করে বর্তমানে তিন ধরনের পানির সংযোগ দেওয়া হচ্ছে। সে হিসাবে পানি গ্রাহকদের জুলাই মাস থেকে মাসিক ৭০ টাকার স্থলে ১০০ টাকা, ১১০ টাকার স্থলে ১৪০ টাকা এবং ২৫০ টাকার স্থলে ৩০০ টাকা হারে কর দিতে হবে। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাজেট ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌর চেয়ারম্যান জানান, বর্তমানে বিদ্যুৎসহ সব ক্ষেত্রে উচ্চ ব্যয়ের কারণে প্রায় এক যুগ পর পৌরবাসীদের পানির কর বাড়ানো হচ্ছে। এদিকে পানির কর বৃদ্ধির কঠোর সমালোচনা করেছে বাগেরহাট পৌরসভার অধিকাংশ মানুষ। পৌরসভার পানি সঙ্কট নিয়ে স