ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজউকের বিধিলঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে 'আইডিয়াল বিল্ডার্স' নামে একটি গৃহনির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবালকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
এ বিষয়ে পল্টন থানায় একটি মামলাও দায়ের করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মামলার এজাহার উল্লেখ করে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা মো. রফিকুল্লাহ জানান, চামেলিবাগের ১৫৬ নম্বর হোল্ডিংয়ে রাজউকের বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় বৃহস্পতিবার ওই ব্যবসায়ীকে তলব করে রাজউক। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
ওই ব্যবসায়ী ভবন নির্মাণের সময় ভবনের চারপাশে বিধিমালা অনুযায়ী জায়গা ফাঁকা রাখেননি বলে অভিযোগ করেছে রাজউক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০৩৮ ঘ.
bdnews24