খুলনা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)- মাদক মামলায় তিন জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, এনামুল হক মধু, রোকেয়া ও শাহিদা। এদের মধ্যে মধু কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।
মামলার বিবরণীতে বলা হয়, ২০০১ সালের ১৩ মার্চ নগরীর রেলগেট এলাকায় পুলিশ খুলনাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই সময় এনামুল হক, রোকেয়া ও শাহিদাকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে সাহিদা ও রোকেয়া জামিন নিয়ে আর আদালতে হাজির হননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৬ ঘ.
bdnews24