চট্টগ্রাম, ২১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে স্থাপিত সিসিটিভি সিস্টেম বৃহস্পতিবার সকালে বন্ধ হয়ে গেছে। সিসিটিভি প্রকল্পের নিয়ন্ত্রণ কক্ষে সকাল ৮টায় আগুন লেগে যাওয়ায় তা বন্ধ হয়ে যায় বলে বন্দর সূত্র জানায়।
বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যাওয়ায় সিসিটিভি সিস্টেম অকেজো হয়ে পড়ে। তবে বন্দরের দমকল বাহিনীসহ অন্যান্য কর্মীরা দ্রুত এ আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার রাতের মধ্যেই এটি আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
গত রোববার যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বন্দরের নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি প্রকল্প উদ্বোধন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/২০২৩ ঘ.
bdnews24